১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এক হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
আজিজুর রহমানের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদন করেন। ১৫ আগস্ট তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে গিয়েছিলেন এবং এ সময় গণপিটুনির শিকার হন। পরদিন তাকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
আজিজুর ঘটনার সময় বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আমার ফুল হাতে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্য ছিল।”
ঢাকা মহানগর পুলিশ জানায়, ধানমন্ডি ৩২ থেকে আটক আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়নি। তাকে ধানমন্ডি থানার এপ্রিল মাসে দায়ের হওয়া একটি মামলায় সন্দিগ্ধ হিসেবে আদালতে পাঠানো হয়েছিল।
বাংলা প্রত্রিকা/এমআর
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
স্বত্ব ©Rajshahi Mail