ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী–৪ বাগমারায় বিএনপি প্রার্থীকে সহায়তায় আইনজীবী ফোরামের দায়িত্ব প্রদান

রাজশাহী,বাগমারা
জানুয়ারি ২৯, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ । ১৬৯ জন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রচারণা ও নির্বাচন কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে রাজশাহী–৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়াকে সহযোগিতার জন্য দায়িত্ব প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (সুপ্রিম কোর্ট ইউনিট) এবং সদস্য (আহ্বায়ক কমিটি), ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউনিট—অ্যাডভোকেট মোঃ নাহিদ হাসানকে এ দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মোঃ নাহিদ হাসান নির্বাচনী প্রচারণা, আইনগত পরামর্শ এবং নির্বাচন সংক্রান্ত সার্বিক কার্যক্রমে প্রার্থীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীদের সম্পৃক্ততায় নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে।