ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাগর

Rajshahi Samachar
জানুয়ারি ১৪, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ । ২৪৯ জন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: গত ১২ই জানুয়ারি ২০২৬ (সোমবার) সংগঠনটির ১৩৯ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সন্তান মাহমুদুল হাসান সাগর। এর পূর্বে তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পলন করেন।

২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্মলাভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (Bangladesh Students Rights Council-BSRC)। কোটা সংস্কার আন্দোলনের পরের বছর, ২০১৯ সালে ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক নুর (বর্তমানে গণঅধিকার পরিষদ এর সভাপতি) ও সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেন (বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব) জয়লাভের পর ফ্যাসিবাদের আমলে শিক্ষার্থী তথা গণমানুষের অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হয়ে ওঠে গণমানুষের কণ্ঠস্বর। শিক্ষা, অধিকার, প্রগতির মূলমন্ত্রকে ধারণ করে দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাইরে, পেশীশক্তি ও কালোটাকা মুক্ত সুস্থ ধারার ছাত্ররাজনীতির মাধ্যমে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ বজায় রাখতে গড়ে উঠে এই ছাত্র অধিকার পরিষদ।