ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাগমারার গোয়ালকান্দিতে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপির ৩০০ মোটরসাইকেল শোভাযাত্রা

বাগমারা প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ । ৭০ জন

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে আসন্ন সারদীয় দূর্গাউৎসব উপলক্ষ্যে বুধবার বিকেলে একটি বিশাল মোটরসাইকেল শোভা যাত্রার আয়োজন করা হয়েছে, এরই সাথে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও সহায়তাও প্রদান করাও হয়।

গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মুহুরির নেতৃত্বে এই শোভা যাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারার উপজেলা বিএনপি আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া, তিনি গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতনী ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।

তিনি বলেন, “হিন্দু মুসলিম ভাই ভাই তাই তাদের যেকোনো অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব”।

এই শোভাযাত্রার আয়োজক গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মুহুরী বলেন, “আমি এই দুর্গা পূজার শুরু থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে থেকে বিভিন্ন আলোচনার মাধ্যমে নানা রকমের সহযোগিতা করে আসছি এবং এটা আমার দায়িত্ব বলে মনে করি, আগামীতেও তাদের সুখেদুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ “।

এছাড়াও উপস্থিত ছিলেন,মোঃ ছামছুত জোহা বাদশা সাবেক সদস্য সচিব,বাগমারা উপজেলা বিএনপি,মোঃ বেলাল শাহ সভাপতি হামিরকুৎসা ইউনিয়ন বিএনপি, মোঃ আসলাম, সাধারণ সম্পাদক মারিয়া ইউনিয়ন বিএনপি,মোঃ আবু সামা মিস্টার, সাধারণ সম্পাদক শুভরাগা ইউনিয়ন বিএনপি। আব্দুল জলিল সভাপতি জিসাস, মামুনুর রশীদ সভাপতি উপজেলা তাতীঁদল সহ, মহিলা নেত্রী শাহনাজ বেগম সহ আরও অনেকে।

এছাড়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন , আব্দুর রফ হিটলার সাবেক সভাপতি গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি, পারভেজ রানা ছাত্রদল সভাপতি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মোজাম্মেল হক সাবেক মেম্বার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, মোজাহার ৬ নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলা সাধারণ সম্পাদক আবেদ আলী সাবেক মেম্বার,৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন সাধারণ সম্পাদক শুকুর আলী, ৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি সুরাত আলি, ৫ ওয়ার্ড বিএনপি সাংগঠনিক শামসুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল বাগমারা উপজেলা সদস্য মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু সাঈদ, কৃষক দল সভাপতি আশরাফুল ইসলাম, কৃষক দল সাধারণ সম্পাদক খুলিলুর রহমান, তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি জুয়েল রানা, ছাত্রদল নেতা গোলাম হোসেন, মিজানুর রহমান আলভী সহ আরও অনেক নেতাকর্মী।