ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলমকে বিদায়ী সংবর্ধনা

Rajshahi Samachar
জানুয়ারি ৬, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ । ৫৯ জন
ছবি: সংগৃহীত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)-এর চাকুরিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্তৃপক্ষের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী নির্বাহী পরিচালক জনাব মোঃ তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এবং তাঁর সহধর্মিণী সেলিনা আখতার, সহকারী অধ্যাপক, লালমাটিয়া কলেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, বিএমডিএর সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, মোঃ আব্দুল লতিফ, মোঃ শিবির আহমেদ, মোঃ সমসের আলী, মোঃ জিন্নুরাইন খান, রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, মোঃ সৈয়দ জিল্লুর বারী, মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম, রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জি. এফ. এম. হাসনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাহাত পারভেজসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ।

এর আগে একই দিনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে চাকুরি থেকে অবসরজনিত বিদায় গ্রহণ করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ ইকবাল হোসেন এবং সহকারী প্রকৌশলী মোঃ জিয়াউল হাসান জিয়া।

অনুষ্ঠান শেষে বিদায়ী নির্বাহী পরিচালক তরিকুল আলমের হাতে সিবিএ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মোঃ রফিকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ তরিকুল আলম (৫৮৫৫)-কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়।