বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাকিবুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন মোঃ রাসেল আলী (আসিফ)।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন: শরিফুল ইসলাম (ওহাব), মোঃ মেহেদী হাসান, মোঃ সাকিবুল হাসান (সৌমিক), মোঃ সুজন রানা, মোঃ রহুল আমিন, মোঃ মোস্তাফিজুর রহমান, শামীম হোসেন, মারুফ আহমেদ, শফিউল শামত,আশিকুর রহমান এবং সিরাজুল ইসলাম।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোনায়েম হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মাহামুদুর রহমান হালিম, জাকির আল সারা, আব্দুল রউফ শেখ, সাদিকুর রহমান, রবিউল ইসলাম, নাহিদুল অন্তর, সাজ্জাদ হোসেন, সানোয়ার হোসেন এবং মাহফুজুর রহমান প্রমুখ।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বলা হয়েছে, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।








