ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মদকাণ্ড উড়িয়ে দিয়ে আইনি পথে মেহজাবীন

Rajshahi Samachar
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ । ৭৯ জন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মদসহ আটক হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। বিষয়টি নিয়ে কথা বলার পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে তিনি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি অস্বীকার করেছেন এবং ‘মানহানিকর’ প্রচারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, তাকে কখনো বিমানবন্দরে থামানো বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। তিনি লিখেছেন, উল্লিখিত কোনো ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি, আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লিখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠে না। যেসব কথা ছড়ানো হচ্ছে, সেরকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। বিমানবন্দরের কোনো কর্মকর্তা আমাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদও করেননি।

মেহজাবীন আরও উল্লেখ করেছেন, ক্লিকবেইট ও ভিত্তিহীন প্রচারণার কোনো প্রমাণ নেই। তিনি প্রশ্ন রেখেছেন, আমাকে জিজ্ঞাসাবাদ করার, আমার লাগেজ থেকে অবৈধ কিছু বের হওয়ার কোনো ছবি, ভিডিও বা কোনো ধরনের প্রমাণ কি আছে?

এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছিল যে, ১৭ আগস্ট ব্যাংকক থেকে ফেরার পথে মেহজাবীন, তার স্বামী আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত-এর লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করা হয় কাস্টমস। খবরটি বিস্তার পেলে মুচলেকা ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয় এবং পরে অভিযোগ ওঠে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তি পাওয়া হয়েছিল।

সংবাদমাধ্যমে মদসহ আটকের খবর, যা বললেন মেহজাবীন
গত ২২ ফেব্রুয়ারি মেহজাবীন একটি পোস্টে দাবি করেছিলেন যে তাকে ‘টার্গেট’ করা হচ্ছে। তবে সরাসরি মদের বিষয়টি অস্বীকার না করায় জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছিল। মঙ্গলবার তিনি সেই ধোঁয়াশা দূর করে পুরো অভিযোগ অস্বীকার করেছেন এবং আইনি পথে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।