ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মিনুর নেতৃত্বে বদলাবে রাজশাহী আশাবাদী ওয়ালিউল হক রানা

Rajshahi Samachar
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ । ১৪৭ জন
Rajshahi Samachar

রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের সিনিয়র নেতা মোঃ ওয়ালিউল হক রানা।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি ও রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক ভিপি ওয়ালিউল হক রানা এক শুভেচ্ছা বার্তায় বলেন,
“মিজানুর রহমান মিনুর নেতৃত্বে রাজশাহী-২ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি পাবে বলে আমরা প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মিনু সাহেব একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন এমনটাই বিশ্বাস করেন দলীয় নেতাকর্মীরা।

ওয়ালিউল হক রানা নবনিযুক্ত সংসদ সদস্য ও ভূমি মন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করে বলেন, রাজশাহীর উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকেও মিজানুর রহমান মিনুকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।