সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাহফুজুর রহমান রিটন, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ মো. ইউনুস আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত ই-আফরোজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, কাউসার হামিদ ও মুজাহিদ আরাফাত, মিজানুর রহমান মিজানসহ রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
ইফতারের আগে দোয়া পরিচালনা করা হয় এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁর রাজনৈতিক জীবন ও দেশ পরিচালনায় অবদানের কথা স্মরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।








