ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির মতিহার থানা আহ্বায়ক কমিটি গঠন

Rajshahi Samachar
জানুয়ারি ১৮, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ । ২২৫ জন
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরের আওতাধীন মতিহার থানা শাখার ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে খন্দকার মুনীফ ইফতেখারকে আহ্বায়ক এবং আকবর আলীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী ও সদস্য সচিব মোঃ আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, মতিহার থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংহত করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি এলাকায় দলীয় কর্মকাণ্ডকে আরও সক্রিয় করবে এবং সাধারণ মানুষের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পর্ক আরও দৃঢ় করবে।