ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পুলিশের অভিযানে নারীসহ গ্রে*ফ*তা*র ৮, হে*রো*ইন-ই*য়া*বা জ*ব্দ

Rajshahi Samachar
জানুয়ারি ১৫, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ । ২০২ জন
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া, শাহমখদুম, মতিহার ও পবা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

এ সময় ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন, ৩ হাজার এমএল দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ময়না বেগম (৪০), শাকিল (২০), মাবিয়া (৪২), রাহাদ আহমেদ রাফি (২৯), রাকিবুল ইসলাম জাহিদ (৩০), আবুল কালাম আজাদ (৪০), রাজা হোসেন (৩০) এবং রাকিব মিয়া (২৯)।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।