ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

Rajshahi Samachar
জানুয়ারি ৫, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ । ২০৬ জন
Rajshahi Samachar

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ জন কারবারিকে গ্রেফতার করেছে নগর পুলিশ। এসময় গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, মোজাম্মেল ওরফে মোজাম (৫০), নাজমুল হক (৩৫) রাজ্জাক আলী (৪০), লিটন আলী (২৪), সাহারুপ আলী ওরফে রবিন (২২), সাগর আলী (৩২) তাপস বিশ্বাস (২০), অমিত হাসান ওরফে অমি (২৮) এবং রফিকুল ইসলাম (৬০)।

এদের মধ্যে মোজাম এয়ারপোর্ট থানার শিয়ালবেড় গ্রামের মৃত মোসলেমের ছেলে। নাজমুল পবা থানার গোয়ালদহ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। রাজ্জাক পবা থানার কামার পারিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

এছাড়া লিটন পবা থানার চক পািরলা গ্রামের সাদ আলীর ছেলে। রবিন শাহমখদুম থানার নওদাপাড়া কালুর মোড় গ্রামের সুরাপ আলীর ছেলে। সাগর পবা থানার বাগসারা গ্রামের নইমুদ্দিনের ছেলে। তাপস চন্দ্রিমা থানার উজিরপুকুর গ্রামের বাল্টু বিশ্বাসের ছেলে। অমিত মতিহার থানার ধরমপুর মৃধাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। রফিকুল চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

সোমবার মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সংশ্লিষ্ট থানা পুলিশ রবিবার দিবাগত রাতে নিজ নিজ এরাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষর স্বীকার করেছেন। সোমবার তাদের সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরর পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।