ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩৪

Rajshahi Samachar
জানুয়ারি ৬, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ । ৮৯ জন

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে যুবলীগ কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী হোসেন আলী (৩৬) মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার সুলতান আলীর ছেলে।

এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলার ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান পিপিএম বলেন, যুবলীগ কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহী, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস)