ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিএনপিতে ঐক্যের সুর

Rajshahi Samachar
জানুয়ারি ১৪, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ । ৪৩৯ জন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে বিএনপি ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছে।এরই মধ্যে নেতারা আন্ত:ক্রোন্দল মিটিয়ে নিয়েছেন।

এখন তাদের লক্ষ্য রাজশাহীর ৬ টি আসনের বিএনপির সমকল প্রার্থীকে জয়ী করা। আজ রাজশাহীতে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াল আত্মার মাগফিরাত কামনায় আলোচান ও দোয়া অনুষ্ঠানে দলটির নেতাকর্মীদের বক্তব্যে এমনটাই লক্ষ্য করা গেছে।

বুধবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর ৬ টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সহ মহানর ও জেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পক্ষ এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে তা সফল হবে না। কারণ এই নির্বাচন জনগণের চাওয়ায় অনুষ্ঠিত হচ্ছে। আর একটি দেশের জনগণ যখন কোন কিছু চায় তা বাস্তবায়ন হতে বাধ্য।