রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে না।
প্রাথমিক যোগ্যতা অর্জন করলেই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষা দুই শিফটের বদলে তিন বা চার শিফটে নেওয়া হতে পারে। এবারের ভর্তি ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হয়ে ‘বি’ (বাণিজ্য) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা যথাক্রমে ১৭ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।








