রিয়া রহমান : পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ হেতেম খাঁ কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়ালিউল হক রানা। তিনি একসময় রাজশাহী নিউ ডিগ্রী কলেজের নির্বাচিত ভিপি (১৯৮৮–১৯৮৯) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাজশাহী মহানগর যুবদলের সাবেক বিপ্লবী সভাপতি ছিলেন।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে তিনি রাজশাহী মহানগর বিএনপির অন্যতম সংগ্রামী সাবেক সফল যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (২০১৬–২০১৯) এবং বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির অন্যতম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আগত মুসল্লি ও অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে প্রতিবছর এ ধরনের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।








