ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তাহেরপুরে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Rajshahi Samachar
জানুয়ারি ৬, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ । ৬৬ জন
ছবি: রাজশাহী সমাচার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বাগমারা তাহেরপুরে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজিত হয় তাহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে।

৬ জানুয়ারি সন্ধ্যায় জামগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপি সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সাবেক মেয়র আ. ন. ম. সামসুর রহমান মিন্টু, তিনি বলেন, “বেগম খালেদা জিয়া একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন দেশনেত্রী ছিলেন। ওনার দেখানো পথকে আমরা জাতীয়বাদী শক্তির সদস্য হিসেবে অনুসরণ করব।”

আয়োজনে, মরহুমা বেগম খালেদা জিয়া বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুরআন তেলওয়াত ও বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু ও পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, কৃষকদল ও সেচ্ছাসেবকদলের নেতারা, যুবনেতা ও ছাত্রনেতারা।