ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

Rajshahi Samachar
জানুয়ারি ১১, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ । ৬২ জন
ফাইল ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ২২ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার ২ জন ও অন্যান্য মামলার আসামি ১১ জন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।