ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তাহেরপুর বিষুপাড়া’য় বেগম খালেদা জিয়া বিদেহী আত্মার মাগফেরাত কামনা’য় দোয়া ও মিলাদ মাহফিল

Rajshahi Samachar
জানুয়ারি ১৫, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ । ৯২ জন
ছবি: সংগৃহীত

বাগমারা প্রতিনিধি: সাবেক তিনবারে প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা’য় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সন্ধা বাদ মাগরিব রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার ৬ নং ওযার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিষুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র জীবনী স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র আ. ন. ম সামসুর রহমান মিন্টু, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু,তাহেরপুর পৌর যুবদলের আহ্বায়ক,মোঃ রফিকুল ইসলাম রফিক সরকার, তাহেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম বাগাতী, তাহেরপুর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রশিদ সরকার (মাস্টার), তাহেরপুর ৮ নং ওযার্ড বিএনপির সভাপতি মহসিন আলী,তাহেরপুর যুবদল নেতা নাসিম রেজা সুজন, তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল, তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক বাসার, তাহেরপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ওহাব সরদার সহ ৬ নং ওযার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।