ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Rajshahi Mail
মার্চ ১৯, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ । ৬৭ জন

‘চেয়ারম্যানের পকেটে দুস্ত নারীদের টাকা’ শিরোনামে দৈনিক প্রথম আলো সহ বেশ কিছু স্থানীয় এবং জাতীয় পত্রিকায় আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মহিলাদের ১০ টাকার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) এর শিকদারী শাখায় পাঠানো হয়েছিল। ব্যাংকের সমস্যার কারণে তা হয়নি। ব্যাংকের সমস্যা সমাধান হলে অতি তাড়াতাড়ি এই টাকা জমা দেওয়া হবে।’ ৩০০ টাকা করে না, ২৪০ টাকা করে নেওয়া হয়েছে। সে হিসাবে এ পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা রয়েছে। যা আমি দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে সব কিছু হিসাব রাখা আছে। এবং এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ সব ধরনের তদন্ত করেছে এ বিষয়ে সবাই জানেন।

কিন্তু কিছু পত্রিকা ও নিউজ পোর্টাল আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার ব্যাক্তিগত ইমেজকে প্রশ্ন বিদ্ধ করার অপচেষ্টা করছে এবং সম্পূর্ণ তথ্য না জেনে এমন অসত্য সংবাদ করায় এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ আশরাফুল ইসলাম
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
১০ নং মারিয়া ইউনিয়ন পরিষদ
বাগমারা, রাজশাহী।