ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী চেম্বার নির্বাচনে খোকন–শান্তন–প্রিন্সের ‘ক’ প্যানেলের দোয়া কামনা

Rajshahi Samachar
এপ্রিল ১৬, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ । ৬২ জন
ছবি: সংগৃহীত

আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে খোকন–শান্তন–প্রিন্স নেতৃত্বাধীন ‘ক’ প্যানেলের প্রার্থীরা ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্যানেলের নেতারা জানান, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সমন্বিত ব্যবসায়ী কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তারা বলেন, ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটাতে কাজ করতে চান।

প্যানেলের পক্ষ থেকে আরও বলা হয়, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ, নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং আধুনিক ব্যবসা পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

খোকন–শান্তন–প্রিন্সের ‘ক’ প্যানেলের প্রার্থীরা বলেন, “আপনাদের দোয়া ও সমর্থন পেলে ব্যবসায়ী সমাজের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করবো এবং চেম্বারকে আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবো।”

শেষে ‘ক’ প্যানেলের পক্ষ থেকে সকল ভোটারের কাছে আন্তরিক দোয়া ও মূল্যবান ভোট কামনা করা হয়েছে।