ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণ করে জামিন পেলেন আ. লীগ নেতা ইউনুস

Rajshahi Samachar
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ । ৫৯ জন

জয় চন্দ্র শীল: ২০১৭ সালের হামলার ঘটনায় করা মামলায় আদালতে এসে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

‎বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নাজিম উদ্দিন পান্না এ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে একটি হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগরের সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়েছিল।

‎ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তালুকদার মোহাম্মদ ইউনুস। এসময়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন প্রাপ্তির পর ইউনুস কারও সঙ্গে কথা না বলে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।