ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছালেক চৌধুরী বহিষ্কার

Rajshahi Samachar
জানুয়ারি ৫, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ণ । ৮২ জন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় নওগাঁ-১ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. মো. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক স্মারক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডা. ছালেক চৌধুরী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করতেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দল মনে করছে, এ ধরনের পদক্ষেপ সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।