ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন

Rajshahi Samachar
জানুয়ারি ১৫, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ । ১৩২ জন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল এই সাফল্য। জাতীয় শিক্ষা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) এম এম মাহমুদ হাসান ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের নেতৃত্বে আয়োজিত প্রতিযোগিতায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মাদ্রাসাকে কৃতিত্বের সম্মান স্মারকও প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তারা বলেন, এ ধরনের অর্জন বাগমারার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও উৎসাহিত করবে।

মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী জানান, এই সাফল্য শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তারা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়েও আরও ভালো ফলাফল করার লক্ষ্য নিয়ে কাজ করছে।