ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বাঘায় অস্ত্র, রাবার বুলেট ও হেরোইনসহ যুবক গ্রেফতার

Rajshahi Samachar
জানুয়ারি ৬, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ । ৪২ জন
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার জোতকাদিপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, রাবার বুলেট ও হেরোইন জব্দ করেছে র্যাব। এ সময় রয়েল হোসেন রুহেল (২৭) নামের একজনকে গ্রেফতার করা হয়। রুহেল চককাদিপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, চারটি শট গানের রাবার বুলেট ও ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মঙ্গলবার রাজশাহীর র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার রুহেল দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্ত। তবে অস্ত্রের ব্যাপারে কোন উত্তর দেয়নি সে। পরে অস্ত্র, রাবাররবুলেট ও হেরোইনসহ তাকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।