ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

Rajshahi Samachar
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ । ১১৩ জন
ফাইল ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন ও অন্যান্য মামলার রয়েছে ৫ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।