ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কথা ছিল ১৪ হাজারের কর্মসংস্থান, বাস্তবে কাজ করছেন মাত্র ৪০০ জন

Rajshahi Samachar
জানুয়ারি ৭, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ । ৬৫ জন
ফাইল ছবি

তথ্য-প্রযুক্তি খাতে ১৪ হাজার মানুষের কর্মসংস্থান রাজশাহীর হাইটেক পার্কে কাজ করছেন মাত্র ৪০০ জন। সম্ভাবনার স্বপ্ন দেখানো প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার প্রকল্প লক্ষ্য পূরণে ব্যর্থ। বিশ্লেষকেরা বলছেন, পরিকল্পনাহীনতার খেসারত দিচ্ছে এই হাইটেক পার্ক। কর্তৃপক্ষ বলছে, বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ করছেন তাঁরা।

২০২৪ সালে রাজশাহীতে পদ্মা নদীর তীরে ৩১ একর জায়গায় ৩৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাইটেক পার্ক। ২০টি প্রতিষ্ঠানের জায়গায় চালু হয়েছে ১৩টি।

উদ্যোক্তারা বলছেন, হাইটেক পার্কে ১৪ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য ঠিক করা হয়। অথচ দেশে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি থাকলেও পর্যাপ্ত বিনিয়োগ টানতে ব্যর্থ এই প্রতিষ্ঠান। কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে এখানে কর্মরত মাত্র ৪০০ জন।

রাজশাহী হাইটেক পার্কের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া বলেন, শিল্পকারখানায় পিছিয়ে থাকা এ অঞ্চলে হাইটেক পার্ক নির্মাণ কতটা বাস্ততসম্মত, তার কোনো সদুত্তর নেই পরিচালকদের কাছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিএসই বিভাগের চেয়ারম্যান মো. শহিদুজ্জামান বলছেন, সিলিকন টাওয়ারের পাশাপাশি পার্কে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থাকলেও তা পূর্ণতা পায়নি। ফলে তরুণদের স্বপ্নের হাইটেক পার্ক এখনও সম্ভাবনা আর হতাশার মিশ্র বাস্তবতা। তবে সমন্বয় করতে পারলে এর পরিধি সম্প্রসারিত হবে।