ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক ও ইন্সটাগ্রামে ভোটারদের জন্য বিশেষ বার্তা

Rajshahi Samachar
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ । ১১৭ জন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের জন্য বিশেষ একটি বার্তা প্রদর্শন করছে মেটা কর্তৃপক্ষ। বার্তায় ব্যবহারকারীদের বাংলাদেশে ভোটদানের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সরকারি তথ্য জানতে ব্যবহারকারীরা সরাসরি “See election info” অপশনে ক্লিক করতে পারবেন। একইসঙ্গে বন্ধুদের ভোটদানে উৎসাহিত করতে স্টোরিতে Election Sticker যোগ করার সুযোগও দেওয়া হয়েছে।

ফেসবুক ও ইন্সটাগ্রামের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ইতোমধ্যে বাংলাদেশে অন্তত ৯০ জন ব্যবহারকারী তাদের স্টোরিতে নির্বাচন স্টিকার যুক্ত করেছেন। এতে করে তরুণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ভোট সম্পর্কে সচেতনতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোটারদের তথ্য জানানো ও অংশগ্রহণ বাড়ানোর এই উদ্যোগকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা।