ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডা. নিতাই হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ । ১৩৬ জন

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

ফাঁসির আসামিরা হলেন কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন রফিকুল ইসলাম।

আদালতের প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন জানান, রায় ঘোষণার সময় সব আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।

২০১২ সালের ২৩ আগস্ট রাতে মহাখালীতে হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন ডা. নিতাই। হত্যাকাণ্ডের সময় তাঁর মা বাসায় ছিলেন, তবে স্ত্রী লাকী চৌধুরী অবস্থান করছিলেন চট্টগ্রামে। পরদিন নিহত চিকিৎসকের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলা প্রত্রিকা/এমআর