ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে মিজানুর রহমান মিনুকে ফুলেল অভিনন্দন

Rajshahi Samachar
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ । ২৩৬ জন
ছবি: সংগৃহীত

রাজশাহী সদর–২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নবনিযুক্ত পূর্ণাঙ্গ ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু–কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ ।

আজ রবিবার দুপুরে সংগঠনের আহ্বায়ক মোঃ আব্দুস সাত্তার এবং সদস্য সচিব মোঃ রফিকুল আলম মৃদুলের নেতৃত্বে রাজপাড়া, মতিহার ও শাহ মখদুম থানা কমিটির সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে তাঁকে অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী থেকে পূর্ণাঙ্গ ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া এ অঞ্চলের জন্য এক ঐতিহাসিক অর্জন।

শুভেচ্ছা বিনিময়কালে সদস্য সচিব, মো: রফিকুল আলম মৃদুল আশা প্রকাশ করেন, মিজানুর রহমান মিনুর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিকায়ন নিশ্চিত হবে। রাজশাহীর উন্নয়ন, বিশেষ করে ভূমি সংক্রান্ত সেবায় জনগণের ভোগান্তি কমাতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্তে রাজশাহী একটি যোগ্য নেতৃত্ব পেয়েছে, যা অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুভেচ্ছা বিনিময় শেষে সংগঠনটির নেতৃবৃন্দ একযোগে প্রতিশ্রুতি দেন, উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা মন্ত্রীর পাশে থেকে কাজ করবেন।