ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়া স্মৃতি সংসদের চন্দ্রিমা থানা কমিটি ঘোষণা

Rajshahi Samachar
জানুয়ারি ২৭, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ । ২১০ জন
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এই কমিটিতে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটিতে ওমর ফারুক আহমেদ-কে আহ্বায়ক এবং মামুন শেখ-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের অভিজ্ঞ ও ত্যাগী এই দুই নেতার নেতৃত্বে রাজশাহী মহানগরে শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করায় আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে তাঁদের মনোনীত করা হয়েছে। তাঁদের নেতৃত্বে সংগঠনকে নতুন করে সাজানো, তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিস্তৃত করা এবং শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই কমিটির প্রধান লক্ষ্য।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শহীদ জিয়ার অবদান ও আদর্শ তুলে ধরা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই রাজশাহী মহানগর শাখাকে সুসংগঠিত করতে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে আলোচনা সভা, স্মরণসভা, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে।

এই আহ্বায়ক কমিটি ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন—তাঁদের নেতৃত্বে রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি সংসদ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।