ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন: ৫,৩৭৫ শিক্ষার্থী পেলেন ডিগ্রি

Rajshahi Mail
ডিসেম্বর ২১, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ । ২৫৭ জন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তাদের দ্বিতীয় সমাবর্তন। সামার ২০২০ থেকে ২০২৫ স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ৫,৩৭৫ জন শিক্ষার্থী আজ তাদের ডিগ্রি হাতে পেলেন।

কুয়াশা ভেদ করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ, যিনি গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রি গ্রহণ করেছেন শিক্ষার্থীরা

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা গবেষক ও প্রকৌশলী, ইউনিভার্সিটি অব ম্যানিটোবার অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

সমাবর্তন: শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রি গ্রহণ করেছেন শিক্ষার্থীরা, যার মধ্যে ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, জার্নালিজম-কমিউনিকেশন ও রাষ্ট্রবিজ্ঞান রয়েছে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার এই সমাবর্তনকে উদযাপন করেছে আনন্দ ও গর্বের সঙ্গে।