ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকবে সাপের বিষের প্রতিষেধক

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ । ১৩০ জন

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ সরবরাহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত দ্রুত সময়ের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি)। পাশাপাশি এ বিষয়ে বাস্তবায়ন প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ সাপের কামড়ে আক্রান্ত হলেও অ্যান্টিভেনম সহজলভ্য না হওয়ায় মৃত্যুর ঝুঁকি থাকে। আদালতের এ নির্দেশনা বাস্তবায়িত হলে চিকিৎসা সেবায় বড় অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্তরা।

বাংলা পত্রিকা/এমআর