ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রমজানের ছুটি শুরু ৬ মার্চ

Rajshahi Samachar
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ণ । ১১১ জন

পবিত্র রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৬ মার্চ থেকে ছুটি শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত এ ছুটিতে ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে যায়, আগামী ৫ মার্চ ক্লাস-পরীক্ষা হয়ে ৬ মার্চ থেকে ছুটি শুরু হবে এবং ঈদের পর ২৯ মার্চ থেকে অ্যাকাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সময়ে প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকলেও অধিকাংশ অ্যাকাডেমিক বিভাগ বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ বলেন, আগামী ৫ মার্চ (বৃহিস্পতিবার) ক্লাস হয়ে ৬ মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ হবে। এরপর ঈদ শেষে ২৯ মার্চ (রবিবার) থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে চাঁদ দেখার ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে হিসেবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হলে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে আগামী ২১ মার্চ।